
সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ পুরোপুরি স্বাগতিক দেশের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়—এ ক্ষেত্রে বাইরের কোনো দেশের এককভাবে কিছু করার সুযোগ নেই।
বুধবার (১৭ জুন) সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিদেশে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের বৈধতার সুযোগ বাড়াতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী জানান, বিদেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের অধিকার, কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, কোনো দেশ যদি অনিয়মিত অভিবাসীদের জন্য অ্যামনেস্টি বা বৈধকরণ কর্মসূচি ঘোষণা করে, তাহলে বাংলাদেশি দূতাবাসগুলো সেখানে থাকা নাগরিকদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিয়ে থাকে। উদাহরণ হিসেবে তিনি স্পেনের একটি উদ্যোগের কথা উল্লেখ করেন, যেখানে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ তৈরি হতে পারে, যার মধ্যে বাংলাদেশিরাও থাকতে পারেন।
তবে মন্ত্রী স্পষ্ট করেন, স্বাগতিক দেশের আইন ও নীতির ওপর নির্ভরশীল হওয়ায় এ ধরনের বৈধতা একতরফাভাবে নিশ্চিত করা সম্ভব নয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার