সংসদে নারীদের পর্দা ও নিকাব নিয়ে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করার ঘটনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি সংসদের কার্যপ্রণালীবিধির (সংসদের ৩০২ বিধি) আওতায় স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেট আলোচনার সময় পর্দা ও নিকাব নিয়ে দেওয়া একটি মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় ডেপুটি স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বক্তব্যের একটি অংশ এক্সপাঞ্জ করার নির্দেশ দেন।
পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দেয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলবে।
এদিকে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দাবি করেছেন, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি এবং কেন বক্তব্য এক্সপাঞ্জ করা হলো—সে বিষয়ে ব্যাখ্যা চান তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার