ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা জ্বালানি সংকটে শিল্পে স্বস্তির আশা, দ্রুত বৈঠক চান অংশীজনেরা পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘এটা শাহবাগ-পল্টন না’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৭ সময় দেখুন

জাতীয় সংসদে সরকারের গত ছয় মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ—এটা শাহবাগ ও পল্টনে বলা যায়, সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।”

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

‘সফল না ব্যর্থ’—হাসনাতের প্রশ্ন

সরকারের ছয় মাসের অপরাধ পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ—এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে তিনি সফল নাকি ব্যর্থ বলে মনে করেন।

আরও পড়ুনঃ  অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, শিবগঞ্জে গ্রেফতার ৩

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এটি কোনো সংসদীয় প্রশ্ন নয়; বরং ‘পল্টনের বক্তব্য’।

তিনি দাবি করেন, গত ছয় মাসে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি—এমন নির্দিষ্ট উদাহরণ থাকলে তা সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।”

‘শাহবাগ-পল্টন’ মন্তব্যে হট্টগোল

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ আসার পরই সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ ও চিৎকার শুরু করেন।

আরও পড়ুনঃ  এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, “মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।”

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়ই তুচ্ছতাচ্ছিল্যের ভঙ্গিতে কথা বলেন এবং অন্যদের প্রতি এমন আচরণ করেন যেন তিনি তাদের শিক্ষক।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা তার ছাত্র হতে সংসদে আসিনি।” স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদের পরিবেশ ও সৌন্দর্য ক্ষুণ্ন হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা তার কাছে দুঃখ প্রকাশের দাবি জানান।

সংসদে আবারও উত্তেজনার চিত্র

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন জাতীয় সংসদের চলমান অধিবেশনে সদস্যদের বক্তব্য দেওয়া ও একে অপরকে কথা বলার সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে স্পিকার সতর্ক করে বলেছিলেন, সংসদে যুক্তির জবাব যুক্তির মাধ্যমে দিতে হবে। হট্টগোল ও পরস্পরের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতা অব্যাহত থাকলে সংসদের কার্যক্রম ব্যাহত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা

সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘এটা শাহবাগ-পল্টন না’

আপডেটের সময়: ০৬:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

জাতীয় সংসদে সরকারের গত ছয় মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ—এটা শাহবাগ ও পল্টনে বলা যায়, সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।”

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

‘সফল না ব্যর্থ’—হাসনাতের প্রশ্ন

সরকারের ছয় মাসের অপরাধ পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ—এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে তিনি সফল নাকি ব্যর্থ বলে মনে করেন।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এটি কোনো সংসদীয় প্রশ্ন নয়; বরং ‘পল্টনের বক্তব্য’।

তিনি দাবি করেন, গত ছয় মাসে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি—এমন নির্দিষ্ট উদাহরণ থাকলে তা সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।”

‘শাহবাগ-পল্টন’ মন্তব্যে হট্টগোল

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ আসার পরই সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ ও চিৎকার শুরু করেন।

আরও পড়ুনঃ  এসএসসি পাসের পর কলেজে ভর্তির স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আকিমুনের

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, “মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।”

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়ই তুচ্ছতাচ্ছিল্যের ভঙ্গিতে কথা বলেন এবং অন্যদের প্রতি এমন আচরণ করেন যেন তিনি তাদের শিক্ষক।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা তার ছাত্র হতে সংসদে আসিনি।” স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  অসুস্থ মিমির মেকআপহীন ছবি ভাইরাল