ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা মেসির পছন্দের পানীয় ‘ইয়ারবা মাতে’ কী, কীভাবে তৈরি হয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা ভোলায় সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে, চালক নিহত নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে ইসরাইল, আলোচনার প্রস্তুতি ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদ অধিবেশন সর্বোচ্চ অগ্রাধিকার, মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্পিকারের

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ হতে পারে না।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এ নির্দেশনা দেন।

অধিবেশনে বাজেট আলোচনার সময় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা, উন্নয়ন চাহিদা ও বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সংসদে তুলে ধরলেও মন্ত্রীদের অনুপস্থিতির কারণে সেগুলো সরাসরি তাদের নজরে আসে না।

আরও পড়ুনঃ  শেষ হয়নি গল্প বিশ বছর পরও 

এর জবাবে স্পিকার বলেন, সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা এবং এর কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি মন্ত্রীদের যথাসময়ে সংসদে উপস্থিত থাকার পাশাপাশি সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে অধিবেশন চলাকালে সংসদ কক্ষে ছোট ছোট দলে আলোচনা বা অপ্রয়োজনীয় কথোপকথন থেকে বিরত থাকার জন্য সদস্যদের সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

এদিকে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়ভিত্তিক কোনো হালনাগাদ ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যরা প্রশাসনিক ও দাপ্তরিক যোগাযোগে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি দ্রুত একটি সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জবাবে স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে অনেক সদস্য এখনো প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়ায় কাজটি বিলম্বিত হচ্ছে। তিনি দ্রুত তথ্য জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

পরে পয়েন্ট অব অর্ডারে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও সংসদে যোগদানের বিষয়ে জানতে চান। এ প্রসঙ্গে স্পিকার বলেন, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পুরোপুরি সুস্থ হলে সংসদে যোগ দেবেন।

এ সময় গুজব কিংবা আদালতে বিচারাধীন (সাব-জুডিস) বিষয় নিয়ে আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেন স্পিকার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা

সংসদ অধিবেশন সর্বোচ্চ অগ্রাধিকার, মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্পিকারের

আপডেটের সময়: ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ হতে পারে না।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এ নির্দেশনা দেন।

অধিবেশনে বাজেট আলোচনার সময় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা, উন্নয়ন চাহিদা ও বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সংসদে তুলে ধরলেও মন্ত্রীদের অনুপস্থিতির কারণে সেগুলো সরাসরি তাদের নজরে আসে না।

আরও পড়ুনঃ  বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক

এর জবাবে স্পিকার বলেন, সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা এবং এর কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি মন্ত্রীদের যথাসময়ে সংসদে উপস্থিত থাকার পাশাপাশি সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে অধিবেশন চলাকালে সংসদ কক্ষে ছোট ছোট দলে আলোচনা বা অপ্রয়োজনীয় কথোপকথন থেকে বিরত থাকার জন্য সদস্যদের সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  পে স্কেল: ১০ গ্রেডে ৫ গুণ ভাতা বাড়ার আলোচনা

এদিকে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়ভিত্তিক কোনো হালনাগাদ ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যরা প্রশাসনিক ও দাপ্তরিক যোগাযোগে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি দ্রুত একটি সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জবাবে স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে অনেক সদস্য এখনো প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়ায় কাজটি বিলম্বিত হচ্ছে। তিনি দ্রুত তথ্য জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩