
ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি ভেড়ার মৃত্যু ঘিরে ঘটে গেছে হৃদয়স্পর্শী এক ঘটনা। মৃত সঙ্গীর পাশে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল পুরো ভেড়ার পাল, কোনোভাবেই তারা স্থান ত্যাগ করেনি।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, খামারি মো. ফরিদের ভেড়ার পালটি প্রতিদিনের মতো মাঠে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যান একটি ভেড়াকে ধাক্কা দিলে সেটি ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পর সাধারণত প্রাণীরা ভয় পেয়ে ছুটে পালালেও এবার ভিন্ন দৃশ্য দেখা যায়। মৃত ভেড়াটিকে ঘিরে বাকি ভেড়াগুলো রাস্তার মাঝেই দাঁড়িয়ে থাকে এবং দীর্ঘ সময় কোনো নড়াচড়া করেনি। এতে কিছু সময় যান চলাচলও বিঘ্নিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা শব্দ করে ও চেষ্টা করেও ভেড়াগুলোকে সরাতে পারেননি। অনেকের মতে, প্রাণীগুলো যেন তাদের সঙ্গীর মৃত্যুকে মেনে নিতে পারছিল না।
পরবর্তীতে খামারি মো. ফরিদ ঘটনাস্থলে এসে মৃত ভেড়াটিকে সরিয়ে নিলে ধীরে ধীরে বাকি ভেড়াগুলো রাস্তা ছাড়ে।
বিশেষজ্ঞদের মতে, এমন আচরণ প্রাণীদের সামাজিক বন্ধন ও ‘গ্রুপ বিহেভিয়ার’-এর অংশ। দলবদ্ধ প্রাণীরা তাদের সঙ্গী হারালে এক ধরনের শোক বা মানসিক প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার