
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সরকারপ্রধানের এ বৈঠক শুরু হয়।
প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের অংশ হিসেবে এনসিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে সরকারপ্রধানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হলো।
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর এ সংলাপের সিদ্ধান্ত আসে।
এর অংশ হিসেবে পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার