ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সঠিক কাজ করছি বলেই সমালোচনা হচ্ছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যারা দায়িত্বশীলভাবে কাজ করেন, তাদের নিয়েই আলোচনা-সমালোচনা হয়। তিনি বলেন, “আমরা সঠিক কাজ করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়।”

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শেরে বাংলা এ কে ফজলুল হক বলেছিলেন, যদি সবাই প্রশংসা করে, তাহলে বুঝতে হবে আমি সঠিক কাজ করছি না। আর যদি সমালোচনা করে, তাহলে বুঝতে হবে আমি সঠিক কাজই করছি। আমারও মনে হয়, আমাদের নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে কারণ আমরা দায়িত্ব পালন করছি।”

তিনি আরও বলেন, দায়িত্বে থেকেও যারা কোনো কাজ করেন না, তাদের নিয়ে সাধারণত কোনো সমালোচনা হয় না। কিন্তু যারা জনগণের জন্য নিরলসভাবে কাজ করেন, তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা হওয়াই গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের

শিক্ষামন্ত্রীর প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, একটি বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন, যা গণতান্ত্রিক জবাবদিহিতার উদাহরণ। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সামনেই তার জবাব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োয় করা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় পরীক্ষায় নকলের সুযোগের দাবিতে বিক্ষোভের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের প্রতি সরকারের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে সেই সম্মানের অর্থ পরীক্ষায় নকলের সুযোগ দেওয়া বা বৃষ্টিতে ভিজেছে বলে অটোপাস দেওয়া নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের দাবি দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।

আরও পড়ুনঃ  আসিয়ান ফোরাম শেষে মালদ্বীপ সফরে পররাষ্ট্রমন্ত্রী

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলকে অবহেলার মানসিকতা দূর করতে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া বিমানঘাঁটিকে কেন্দ্র করে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন এবং কার্গো সুবিধা চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্য রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁ বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

সঠিক কাজ করছি বলেই সমালোচনা হচ্ছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেটের সময়: ১০:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যারা দায়িত্বশীলভাবে কাজ করেন, তাদের নিয়েই আলোচনা-সমালোচনা হয়। তিনি বলেন, “আমরা সঠিক কাজ করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়।”

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শেরে বাংলা এ কে ফজলুল হক বলেছিলেন, যদি সবাই প্রশংসা করে, তাহলে বুঝতে হবে আমি সঠিক কাজ করছি না। আর যদি সমালোচনা করে, তাহলে বুঝতে হবে আমি সঠিক কাজই করছি। আমারও মনে হয়, আমাদের নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে কারণ আমরা দায়িত্ব পালন করছি।”

তিনি আরও বলেন, দায়িত্বে থেকেও যারা কোনো কাজ করেন না, তাদের নিয়ে সাধারণত কোনো সমালোচনা হয় না। কিন্তু যারা জনগণের জন্য নিরলসভাবে কাজ করেন, তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা হওয়াই গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য।

আরও পড়ুনঃ  ‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

শিক্ষামন্ত্রীর প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, একটি বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন, যা গণতান্ত্রিক জবাবদিহিতার উদাহরণ। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সামনেই তার জবাব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের

ভোলায় পরীক্ষায় নকলের সুযোগের দাবিতে বিক্ষোভের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের প্রতি সরকারের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে সেই সম্মানের অর্থ পরীক্ষায় নকলের সুযোগ দেওয়া বা বৃষ্টিতে ভিজেছে বলে অটোপাস দেওয়া নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের দাবি দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।

আরও পড়ুনঃ  নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে কয়েক দিনের বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা