
ফেনী সফরের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণকে দেখে গাড়িবহর থামিয়ে তার কাছে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ওই প্রবীণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং মাথায় হাত বুলিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়ক দিয়ে যাওয়ার সময় প্রবীণ ওই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে দেখে প্রধানমন্ত্রী গাড়ি থামানোর পর নিজেই তার কাছে এগিয়ে যান। কিছুক্ষণ কথা বলার পাশাপাশি তার কাছ থেকে ফুলও গ্রহণ করেন তিনি।
এ সময় আবেগাপ্লুত হয়ে ওই প্রবীণ প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, “আল্লাহ প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করুক।”
ঘটনাটি ঘিরে আশপাশে আবেগঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত অনেকেই মোবাইল ফোনে ওই মুহূর্ত ধারণ করেন। পরে সাক্ষাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, রাষ্ট্রীয় কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন প্রবীণ নাগরিকের কাছে প্রধানমন্ত্রী নিজে এগিয়ে যাওয়ার ঘটনাটি তাদের নজর কেড়েছে।
বৃহস্পতিবার ফেনী সফরে গিয়ে পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করেন। পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।
দিনভর নানা কর্মসূচির ব্যস্ততার মধ্যেও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই প্রবীণের সঙ্গে প্রধানমন্ত্রীর কয়েক মুহূর্তের এই সাক্ষাৎ স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার