
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন যুবদল নেতা জহির ফকির (৫০)। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক ছিলেন। তিনি আড়াইহাজারের খালিয়ারচর গ্রামের বাসিন্দা হলেও সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন।
কীভাবে তিনি আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, রক্তাক্ত অবস্থায় ওই যুবদল নেতাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ এখনো রহস্যাবৃত। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার