
রাজধানীর ঢাকা মেট্রো-৩ সার্কেলের আওতাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৮টি পরিবারের মাঝে প্রায় ৯৮ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তার চেক তুলে দেওয়া হয়।
বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অধীনে একটি বিশেষ আর্থিক সহায়তা তহবিল রয়েছে। নিবন্ধিত মোটরযান মালিকদের কাছ থেকে নির্ধারিত হারে ফি নিয়ে এই তহবিল গঠন করা হয়।
কোনো মোটরযানের কারণে সড়ক দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এর মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আইনি প্রক্রিয়ার আওতায় আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্ঘটনায় স্বজন হারানো বা আহত হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই সহায়তা কিছুটা হলেও আর্থিক চাপ কমাতে ভূমিকা রাখবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার