
দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ও রাতে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ অনুযায়ী, বিকেল ৫টার দিকে সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
পিজিসিবির তথ্য অনুযায়ী, সকাল ১০টায় প্রায় ১ হাজার ৩ মেগাওয়াট এবং দুপুর ১২টায় ১ হাজার ২০৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে। এরপর বিকেলের দিকে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
দুপুর ২টায় লোডশেডিং ১ হাজার ৪৭১ মেগাওয়াটে পৌঁছাতে পারে। বিকেল ৩টায় তা বেড়ে ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াট হতে পারে। সর্বোচ্চ ঘাটতি দেখা দিতে পারে বিকেল ৫টার দিকে।
সন্ধ্যার দিকে লোডশেডিং কিছুটা কমার সম্ভাবনা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বিদ্যুতের ঘাটতি বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ২ হাজার ২১৬ মেগাওয়াট, সাড়ে ৬টায় ১ হাজার ৫২৮ মেগাওয়াট এবং সন্ধ্যা ৭টায় ২ হাজার ৭৭০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। রাত ৮টায় প্রায় ২ হাজার ৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২ হাজার ৭০৩ মেগাওয়াট ঘাটতির আশঙ্কা রয়েছে।
রাত ৯টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৮ হাজার ৭৩০ মেগাওয়াট হতে পারে। বিপরীতে উৎপাদন ধরা হয়েছে ১৫ হাজার ৯০০ মেগাওয়াট।
রাত ১০টায় চাহিদা ১৭ হাজার ৯৭০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় লোডশেডিং হতে পারে ২ হাজার ১৬৮ মেগাওয়াট।
গত কয়েক দিন ধরেই দেশে বড় ধরনের বিদ্যুৎ ঘাটতি দেখা যাচ্ছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার