প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৯:১৯ এ.এম
সপ্তাহে ২ দিন ছুটি, আকর্ষণীয় সুযোগ-সুবিধাসহ অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি

জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির ইআরপি, আইটি বিভাগে এক্সিকিউটিভ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ জুলাই থেকে এবং চলবে ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত
- প্রতিষ্ঠান: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পদের নাম: এক্সিকিউটিভ
- বিভাগ: ইআরপি (ERP), আইটি
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা (গুলশান-১)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি ডিগ্রি।
- সফটওয়্যার বা ABAP ডেভেলপমেন্টে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- ২ থেকে ৪ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও পাবেন—
- সপ্তাহে ২ দিন ছুটি
- প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- দুপুরের খাবারের সুবিধা
- বার্ষিক ইনক্রিমেন্ট
- বছরে ২টি উৎসব বোনাস
- জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত)
- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়
- পিক অ্যান্ড ড্রপ সুবিধা (প্রাপ্যতা সাপেক্ষে)
- ডে-কেয়ার সুবিধা
- অ্যাপেক্স পণ্যে ফ্যামিলি ডিসকাউন্ট
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ১৫ জুলাই ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৬
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার