
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পূর্বনির্ধারিত অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
স্থানীয় সময় বিকালে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান।
সফরকালে তিনি সিডনি ও ক্যানবেরায় বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
উল্লেখ্য, সফরসূচি অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল জামায়াত আমিরের। তবে সফর সংক্ষিপ্ত করায় নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার