
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি ন্যায্যমূল্যের (ওএমএস) আটা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে খাদ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— কালাই উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাহমুদুন্নবী সরকার এবং সহকারী উপখাদ্য পরিদর্শক আব্দুল মোমিন।

সম্প্রতি উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদের একটি গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“এত কথা কওয়া লাগবে ক্যা, কয় টন বরাদ্দ, এতদিন পর আচ্ছে। সবাই মিলেমিশে খাই। এখানে তেমন কিছু নাই। যা হবে ভাই-ব্রাদার মানুষ, সবাই মিলে মিশে খামু। আর আপনারা যদি কন বন্ধ করে দিতে, কালকে থেকে বন্ধ করে দিমু।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালাই উপজেলায় প্রতিদিন ওএমএস কর্মসূচির আওতায় ২ টন চাল ও ২ টন আটা বরাদ্দ দেওয়া হয়। একজন সুবিধাভোগী ২৭০ টাকায় ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারেন।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ২ টন আটার বিপরীতে বিক্রয়কেন্দ্রে ৪০ বস্তা আটা থাকার কথা থাকলেও রাখা হতো মাত্র ২০ বস্তা। ফলে অনেকেই চাল পেলেও আটা পাননি। বাকি ২০ বস্তা আটার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সুবিধাভোগী সাবেরা বিবি বলেন, সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেক সময় জানানো হতো আটা শেষ হয়ে গেছে, যদিও চাল পাওয়া যেত। পরে তারা জানতে পারেন, বরাদ্দ অনুযায়ী আটা বিক্রি করা হচ্ছিল না।
তার ভাষায়, *“গরিব মানুষের হক এ
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার