সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৫ মে) ঢাকা-১৭ আসনের স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও জনবান্ধব করা। এ উদ্দেশ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে একটি বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেন, রাজধানীর করাইল, সাততলা ও ভাষানটেক এলাকার মানুষ ভবিষ্যতে চিকিৎসা সেবার বাইরে থাকবে না। এসব এলাকার মানুষ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন।
সরকারি উদ্যোগকে ঘিরে স্বাস্থ্য খাতে সেবার মান ও প্রবেশাধিকার বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার