
বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশেষ ব্রিফিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর অবদান বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে এতে আলোচনা করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান কমোডর শেখ মাহমুদুল হাসান (অব.) ব্রিফিংয়ে মূল উপস্থাপনা করেন।
উপস্থাপনায় বাংলাদেশের ব্লু ইকোনমির বিভিন্ন খাতের বর্তমান অবস্থা, অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।
এর মধ্যে সামুদ্রিক মৎস্য ও মেরিকালচার, বন্দর ও নৌপরিবহন, সমুদ্রভিত্তিক জ্বালানি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়।
ব্রিফিংয়ে বাংলাদেশের সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমুদ্রভিত্তিক খাতগুলোর অবদান বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিভিন্ন দিকও উঠে আসে আলোচনায়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার