
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ ও তেহরান অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন যুগে প্রবেশ করছে।
শুক্রবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন, যুদ্ধবিরতি ও চলমান শান্তি প্রচেষ্টা দুই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেহবাজ শরিফ দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কারণে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি অর্জন করছে, যা দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদার প্রতিফলন।
প্রধানমন্ত্রী জানান, ইরানকে সমর্থন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আয়াতুল্লাহ আলি খামিনির জানাজায় অংশ নেওয়ার জন্যও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তানি প্রতিনিধিদল ওই জানাজায় অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার