
এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন। তাঁদের মধ্যে এক হাজার জন থাকবেন জুলাই যোদ্ধা। নির্বাচিত এসব জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, চলতি নভেম্বর মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। দেশটিতে যাওয়ার জন্য কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানো হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমেও কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হবে।
সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি অভিবাসন ব্যয় আদায় না করতে এবং কোনো ধরনের প্রতারণা বা সিন্ডিকেট গড়ে না তুলতে রিক্রুটিং এজেন্সিগুলোকে ইতোমধ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার