ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে কোন সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে আগামী দুই-তিনদিনের মধ্যে মোবাইল-কোর্ট কার্যক্রম শুরু করবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখতে হবে। আশেপাশের ড্রেনে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, অভিযানের সময় বাসাবাড়ি পরিদর্শনে আমাদের লোক যাবে, তাদের বাড়িতে ঢুকতে দিতে হবে। সেখানে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে।
পাশাপাশি, এ বিষয়ে অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া সরকারের বিকল্প কিছু করার থাকবে না বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার