
পাবনার ফরিদপুর উপজেলার ঐতিহ্যবাহী বনওয়ারীনগর সরকারি সিবিপি উচ্চ বিদ্যালয়ের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ উঠেছে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবু ইউসুফ হেলালীর বিরুদ্ধে। শুধু কক্ষ দখল করে বসবাসই নয়, কক্ষের ফার্নিচার, আলমারি, ফ্রিজ, গ্যাসের চুলাসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এসব সামগ্রীর সবকিছু প্রতিষ্ঠানটির অর্থে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
রবিাবর (৬ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের দোতালায় পদার্থ ও রসায়ন ল্যাব রুমটি দখল করে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবাসস্থল বানিয়েছেন। স্কুলের রুমটি ব্যবহারের ফলে শিক্ষার্থীরা দীর্ঘদিন বিজ্ঞান বিষয়ের ব্যাবহারিক ক্লাস করতে পারছেন না।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, ছাত্র-ছাত্রীর তুলনায় বিদ্যালয়ে রুমের সংখ্যা কম। তা ছাড়া স্কুল ভবনের কক্ষ প্রধান শিক্ষক দখলের ফলে রুমের সংকট আরো তীব্র হয়েছে। শুধু রুম দখল করে বসবাস নয়, তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। নানা অজুহাতে নিয়মিত বিদ্যালয়ে না আসা।
হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতির স্বাক্ষর না করা। গত আগস্ট মাসে স্কুল হাজিরা খাতায় তিনি এখন পর্যন্ত স্বাক্ষর করেননি।
Arif 



















