
সরকারের প্রতি মানুষের আস্থা দ্রুতই কমে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা আর থাকবে না। একসময় তা পুরোপুরি হারিয়ে যাবে।”
তিনি আরও অভিযোগ করে বলেন, একটি উপজেলায় চার মাসে চারটি খুনের ঘটনা ঘটেছে। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আবদুল্লাহ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার