ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে মিলল ৩০০ কোট, ৫৩২ টাইসহ নানা সামগ্রী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে রাজধানীর গুলশানে তার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুদকের কর্মকর্তারা গুলশানের ওই দুই ফ্ল্যাটে গিয়ে ভেতরের মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানের প্রথম দিনে দুটি ফ্ল্যাট থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রীর তালিকা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০টি কোট, ৫৩২টি টাই, রোলেক্সের চারটিসহ মোট আটটি ঘড়ির বাক্স, তিন সেট মুক্তার গহনা, চারটি ঝাড়বাতি, বেড, সোফা এবং ১০০ সেট কামিজ।

আরও পড়ুনঃ  ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

দুদক জানিয়েছে, আগামীকালও তালিকা তৈরির কাজ চলবে। এরপর পুরো তালিকা চূড়ান্ত করা হবে।

দুদক উপপরিচালক মো. মশিউর রহমান জানান, আদালতের আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে গত ২ জুলাই মশিউর রহমানের সই করা একটি চিঠির মাধ্যমে গুলশানের ওই দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, আদালতের নির্দেশনায় দুদক এসব সম্পদের নিয়ন্ত্রণ নেবে।

আরও পড়ুনঃ  ভাটারায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু

আদালত সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে ‘রিসিভার’ হিসেবে নিয়োগ দিয়েছেন।

দুদক সূত্র জানায়, অভিযুক্ত সাইফুজ্জামানের অনুপস্থিতিতে তালাবদ্ধ ফ্ল্যাটে প্রবেশ করে মালামালের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রিসিভারকে। এ কাজে সহায়তার জন্য গুলশান রেভিনিউ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, গুলশান ৬৬ নম্বর রোডের ১১ নম্বর প্লটে অবস্থিত ওই দুটি ফ্ল্যাটের একটি ৩ হাজার ৭৪৭ বর্গফুট এবং অন্যটি ৩ হাজার ৮৩২ বর্গফুট আয়তনের।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদের অভিযোগ ওঠে। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগে একাধিক মামলা দায়ের করে।

সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে মিলল ৩০০ কোট, ৫৩২ টাইসহ নানা সামগ্রী

আপডেটের সময়: ০৬:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে রাজধানীর গুলশানে তার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুদকের কর্মকর্তারা গুলশানের ওই দুই ফ্ল্যাটে গিয়ে ভেতরের মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানের প্রথম দিনে দুটি ফ্ল্যাট থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রীর তালিকা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০টি কোট, ৫৩২টি টাই, রোলেক্সের চারটিসহ মোট আটটি ঘড়ির বাক্স, তিন সেট মুক্তার গহনা, চারটি ঝাড়বাতি, বেড, সোফা এবং ১০০ সেট কামিজ।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত

দুদক জানিয়েছে, আগামীকালও তালিকা তৈরির কাজ চলবে। এরপর পুরো তালিকা চূড়ান্ত করা হবে।

দুদক উপপরিচালক মো. মশিউর রহমান জানান, আদালতের আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে গত ২ জুলাই মশিউর রহমানের সই করা একটি চিঠির মাধ্যমে গুলশানের ওই দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, আদালতের নির্দেশনায় দুদক এসব সম্পদের নিয়ন্ত্রণ নেবে।

আরও পড়ুনঃ  ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

আদালত সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে ‘রিসিভার’ হিসেবে নিয়োগ দিয়েছেন।

দুদক সূত্র জানায়, অভিযুক্ত সাইফুজ্জামানের অনুপস্থিতিতে তালাবদ্ধ ফ্ল্যাটে প্রবেশ করে মালামালের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রিসিভারকে। এ কাজে সহায়তার জন্য গুলশান রেভিনিউ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, গুলশান ৬৬ নম্বর রোডের ১১ নম্বর প্লটে অবস্থিত ওই দুটি ফ্ল্যাটের একটি ৩ হাজার ৭৪৭ বর্গফুট এবং অন্যটি ৩ হাজার ৮৩২ বর্গফুট আয়তনের।

আরও পড়ুনঃ  অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য