
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।
সোমবার (২২ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি পার হয় বলে নিশ্চিত করেছে বিএসসি কর্তৃপক্ষ। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে, যেখানে বাংকারিংসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু নিয়ে জাহাজটি নিরাপদে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।
জাহাজটি গত ২ ফেব্রুয়ারি পারস্য উপসাগরে প্রবেশ করে এবং পরবর্তী সময়ে বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন সম্পন্ন করে। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়ায় এটি দীর্ঘ সময় আটকে থাকে।
সর্বশেষ যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতির পর হরমুজ প্রণালি দিয়ে চলাচল আবার স্বাভাবিক হলে জাহাজটি নিরাপদে পার হতে সক্ষম হয়।
বিএসসি জানিয়েছে, জাহাজে থাকা সকল নাবিক ও ক্রু সুস্থ ও নিরাপদ রয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার