
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় দেশের ৩৮ জেলার ১৬৮টি উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে মোট ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
সরকারি আদেশ অনুযায়ী, ৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময়ে প্রতিটি নির্বাচিত জেলে পরিবারকে ভিজিএফের আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
শরীয়তপুরে ২৬ হাজার ১২৯ পরিবার, মানিকগঞ্জে ৯ হাজার ২৬২ এবং রাজবাড়ীতে ৫ হাজার ৫৯২ পরিবার এই সহায়তার আওতায় রয়েছে। রাজশাহী বিভাগের ১৯ হাজার ৪১১টি পরিবার এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধার ১৬ হাজার ১২৬টি পরিবারও চাল পাবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রকৃত ও নিবন্ধিত জেলেদের মধ্যে চাল বিতরণ করতে হবে এবং ৮ অক্টোবরের মধ্যে বিতরণ সম্পন্ন করার কথা বলা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার