
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় আজ (২৮ জুলাই) ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ মামলার রায় ঘোষণা করবেন। এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নোটিশ দেয় দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের হিসাব জমা দেননি। এ অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দুদক ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পরে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
মামলার ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
আজকের রায়ের মাধ্যমে বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার