
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন ছয় মাসের নিরাপত্তাসহ আইনে নির্ধারিত সব সুবিধা পাবেন। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে দায়িত্ব পালনের সময় যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ বা মামলা থেকে থাকে, সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাংবিধানিক বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন মো. সাহাবুদ্দিন। পাশাপাশি নবনির্বাচিত সরকারকেও সহযোগিতা করেছেন। তাই তাকে গ্রেপ্তারের দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে মতিঝিলে বোমা উদ্ধারের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উল্টোরথের দিন মতিঝিলে বোমা পাওয়ার ঘটনা কাকতালীয়, এর সঙ্গে ধর্মীয় আয়োজনের কোনো সম্পর্ক নেই।
এর আগে একই অনুষ্ঠানে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের প্রতি পুলিশের সেবামূলক মনোভাব দিন দিন বাড়ছে। তবে পুলিশ পদকের তালিকায় কিছু ত্রুটি থাকায় এবার পদক প্রদান করা সম্ভব হয়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার