সামরিক আইন জারিকে সমর্থন করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক বিচারমন্ত্রী পার্ক সুং-জায়ে-কে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
সোমবার (২২ জুন) রাজধানী সিউলের কেন্দ্রীয় জেলা আদালত এ রায় ঘোষণা করে। অভিযোগে তার বিরুদ্ধে সংবিধানবিরোধী কর্মকাণ্ডে যোগসাজশ, বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩ ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল আকস্মিকভাবে দেশজুড়ে সামরিক আইন জারি করেন। ওই সময় পার্ক সুং-জায়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জরুরি বৈঠকে ডেকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
সামরিক আইন ঘোষণার পর দক্ষিণ কোরিয়ায় ব্যাপক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। পার্লামেন্ট দ্রুত এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই আইনটি প্রত্যাহার করা হয়।
এর আগে প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের বিরুদ্ধেও দীর্ঘ কারাদণ্ডের রায় দেওয়া হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার