
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান পাপলু। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাত সদস্যের এ কমিটি অনুমোদন করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিভাগীয় কমিশনারকে সভাপতি করা হয়েছে। সদস্য সচিব হিসেবে সিদ্দিকুর রহমান পাপলুকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিলেটের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করতে হবে অ্যাডহক কমিটিকে।
স্থানীয় ক্রীড়াঙ্গন থেকে কমিটিতে আসা সিদ্দিকুর রহমান পাপলুর ওপরই মূলত সিলেটের ক্রীড়া কার্যক্রম পুনরুজ্জীবিত করা এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার