ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন ন্যাটোর সামরিক প্রস্তুতি নিয়ে অভিযোগ উত্তর কোরিয়ার পটিয়ায় কলা চুরির সন্দেহে বাকবিতণ্ডা, পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১ রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সিলেটে বাঁশিয়া নদী পুনঃখনন শুরু, উদ্বোধন করলেন তারেক রহমান

সিলেটের কাশিপুর এলাকায় বাঁশিয়া নদীর পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার দুপুরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, নদীটি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সময়ের সঙ্গে সঙ্গে দখল, দূষণ ও পলি জমে এর প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এই পুনঃখনন কাজ সম্পন্ন হলে সরাসরি প্রায় ৮০ হাজার কৃষক উপকৃত হবেন এবং পরোক্ষভাবে উপকার পাবেন আরও প্রায় দেড় লাখ মানুষ।

আরও পড়ুনঃ  ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

প্রধানমন্ত্রী আরও বলেন, নদীর প্রবাহ স্বাভাবিক হলে আশপাশের কৃষিজমিতে উৎপাদন বাড়বে উল্লেখযোগ্য হারে। তাঁর ভাষায়, অতিরিক্ত প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

উল্লেখ্য, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাঁশিয়া নদী সিলেট ও সুনামগঞ্জের পাঁচটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ এলাকা থেকে উৎপন্ন হয়ে এটি দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর অতিক্রম করে সুনামগঞ্জের জগন্নাথপুরের বরাক বিলে গিয়ে মিলিত হয়। দীর্ঘদিন অবহেলায় নদীটি তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলেছিল, ফলে স্থানীয় কৃষি ও পরিবেশে বিরূপ প্রভাব পড়েছিল।

আরও পড়ুনঃ  ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে নদীর প্রাণ ফিরে আসবে—এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরলেন মেসি, কলম্বাসের বিপক্ষে মাঠে নামতে পারেন

সিলেটে বাঁশিয়া নদী পুনঃখনন শুরু, উদ্বোধন করলেন তারেক রহমান

আপডেটের সময়: ০৩:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

সিলেটের কাশিপুর এলাকায় বাঁশিয়া নদীর পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার দুপুরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, নদীটি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সময়ের সঙ্গে সঙ্গে দখল, দূষণ ও পলি জমে এর প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এই পুনঃখনন কাজ সম্পন্ন হলে সরাসরি প্রায় ৮০ হাজার কৃষক উপকৃত হবেন এবং পরোক্ষভাবে উপকার পাবেন আরও প্রায় দেড় লাখ মানুষ।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

প্রধানমন্ত্রী আরও বলেন, নদীর প্রবাহ স্বাভাবিক হলে আশপাশের কৃষিজমিতে উৎপাদন বাড়বে উল্লেখযোগ্য হারে। তাঁর ভাষায়, অতিরিক্ত প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে।

আরও পড়ুনঃ  নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

উল্লেখ্য, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাঁশিয়া নদী সিলেট ও সুনামগঞ্জের পাঁচটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ এলাকা থেকে উৎপন্ন হয়ে এটি দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর অতিক্রম করে সুনামগঞ্জের জগন্নাথপুরের বরাক বিলে গিয়ে মিলিত হয়। দীর্ঘদিন অবহেলায় নদীটি তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলেছিল, ফলে স্থানীয় কৃষি ও পরিবেশে বিরূপ প্রভাব পড়েছিল।

আরও পড়ুনঃ  পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে