
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানী মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা এবং তিতন (২২) নামে আরও একজন মারা যান। এর আগে দুর্ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন কিশোরগঞ্জের ঢুলিয়ারপার এলাকার লক্ষীপুর গ্রামের হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরীর সোবহানিঘাট এলাকার প্রীতম দাশ (২২)।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম বলেন, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের মধ্যে ৭ জন ঘটনাস্থলে এবং ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার