
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামে এক কৃষক আহত হয়েছেন। পিঠের বাম পাশে গুলি লাগার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্বজয়নগর সীমান্তের কাছে নিজ জমিতে চাষাবাদ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত মোশাররফ।
মোশাররফ ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত মো. মোস্তফা।
আহত মোশাররফের ভাষ্য, তিনি জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ ভারতীয় বিএসএফের ছোড়া একটি গুলি এসে তার পিঠের বাম পাশে লাগে। এতে তিনি আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মোশাররফকে ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে আরও কিছু অংশ শরীরের ভেতরে রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আহত মোশাররফের বরাত দিয়ে জানা গেছে, সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার