বর্তমান সময়ে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা এখন আর শুধু সীমান্তকেন্দ্রিক নয়। আধুনিক বিশ্বে তথ্য ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। দেশের মানুষের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দিতে সরকার একটি সমন্বিত তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও তথ্য বিভ্রান্তি থেকে দেশের মানুষকে সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ জনসচেতনতা তৈরি এবং সঠিক তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার