
ভারতীয় রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন সিদ্ধান্তের কারণে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।
শুল্কায়নের জন্য নির্ধারিত অ্যাসেসমেন্ট ভ্যালু কমানোর অনুরোধ ভারতীয় পক্ষ নাকচ করায় আমদানিকারকদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। ফলে পাথর আমদানি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
বন্দর সংশ্লিষ্টদের মতে—
একজন আমদানিকারক জানান, অ্যাসেসমেন্ট ভ্যালু সমন্বয় না হলে তারা আমদানি কার্যক্রমে ফিরবেন না।
ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা টনপ্রতি ১৫ ডলার ভ্যালু বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ওই মূল্যে রপ্তানিতে কোনো বিধিনিষেধ থাকবে না।
বন্দর কর্মকর্তারা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে রাজস্বে বড় ধস নামবে এবং শ্রমিকদের জীবন-জীবিকা আরও কঠিন হয়ে পড়বে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার