সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালে গ্রেপ্তার হয়েছিলেন। তবে তাঁদের গ্রেপ্তারের বিষয়ে এতদিন পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের আইনি প্রক্রিয়ায় দেওয়া রায়ের অনুলিপি পেতে দেশটির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রায়ের কপি হাতে পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কতজন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের মিশনগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার