
সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন ডলারের আধুনিক গ্লাইড বোমা ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্রচুক্তির আওতায় সৌদি আরবকে ‘জেডিএএম-ইআর’ (JDAM-ER) প্রযুক্তি সরবরাহ করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ বিমানবাহী বোমাকে আরও নির্ভুল ও দীর্ঘপাল্লার গাইডেড বোমায় রূপান্তর করা যায়।
সরঞ্জামগুলো তৈরি করবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
অস্ত্র বিক্রির পাশাপাশি সৌদি সামরিক বাহিনীর ট্যাংকের জন্য ‘এজিটি-১৫০০’ (AGT-1500) ইঞ্জিন বিক্রির আরেকটি প্রস্তাবও অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
এ চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ৭৫ কোটি ডলার। প্রকল্পটির মূল কাজ পরিচালনা করবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হানিওয়েল।
দুটি প্রস্তাব মিলিয়ে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বাণিজ্য হতে যাচ্ছে।
এই চুক্তি বাস্তবায়িত হলে সৌদি আরবের সামরিক সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দীর্ঘপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা এবং ট্যাংকের কার্যকারিতা বৃদ্ধিতে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার