
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপড়েনের মধ্যে স্ত্রীকে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে আব্দুর রহিমের মনোমালিন্য চলছিল। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, পারিবারিক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে মনোমালিন্য চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার