
পাঁচ সন্তানের মাকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী নিজেই। ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের সংসারে রয়েছে পাঁচ সন্তান।
কয়েক মাস আগে ফুলমতির সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। একপর্যায়ে প্রায় দুই মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।
পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি বাড়িতে ফিরে এলেও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও অশান্তি চলতে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে শেষ পর্যন্ত স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বুদ্ধিরাম।
স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে ফুলমতি ও অবধেশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুদ্ধিরামও সেখানে উপস্থিত ছিলেন এবং প্রচলিত রীতিতে স্ত্রীকে বিদায় দেন।
বুদ্ধিরাম বলেন, ২১ বছর আগে ফুলমতিকে বিয়ে করলেও এখন তিনি আর তার সঙ্গে সংসার করতে চান না। প্রতিদিনের অশান্তি থেকে মুক্তি পেতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষায়, ‘আমি বাড়ির প্রতিদিনের অশান্তি নিয়ে থাকতে চাই না। তাই, সে যার সঙ্গে থাকতে চায়, তার সঙ্গেই তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার