স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার মাত্র ছয় দিনের মাথায় পদত্যাগ করেছেন দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে।
মঙ্গলবার কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি বলেন,
“স্পেনের মতো একটি দেশে এক বছরের কম সময়ের মধ্যে দুইটি ভয়াবহ দুর্ঘটনার পরও একজন পরিবহণমন্ত্রী পদে বহাল থাকতে পারেন না।”
বুধবার তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ-সেভিলে রেলপথে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেনফের দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি ইরিওর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সংঘর্ষ হয়। কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায়, দুটি বগি লাইনচ্যুত হয়।
ইরিওর ট্রেনে ১৪৭ জন (একটি শিশুসহ) এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।
এটি ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতেও আরেকটি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।
আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন। এমন রাজনৈতিক পরিস্থিতিতে এই পদত্যাগ নতুন চাঞ্চল্য তৈরি করেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার