
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রথম পোস্টে দুই সপ্তাহের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা বলেন তিনি। পরবর্তী পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম উল্লেখ করেন আসিফ মাহমুদ। তার বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় তাকে দায়িত্ব দেওয়া না হলে জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হোক। তিনি শতগুণ ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দুটি দেন আসিফ মাহমুদ।
প্রথম পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এর কিছুক্ষণ পর দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’
দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্ব পালনের সময় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রসঙ্গও তুলে ধরেন আসিফ মাহমুদ।
পরপর দেওয়া এসব পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে তার অসন্তোষ প্রকাশ পেয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের ও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার