দেশকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে রূপ দিতে কাজ করছে বর্তমান সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, তরুণদের প্রযুক্তি দক্ষ করে তুলতে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন প্রযুক্তি খাতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে চীনা বিনিয়োগ ইতোমধ্যে ১.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তাদের সহায়তায় দেশের প্রায় ৯৮ শতাংশ মানুষ মোবাইল নেটওয়ার্ক সুবিধার আওতায় এসেছে। পাশাপাশি তৈরি হয়েছে ১০ হাজারের বেশি কর্মসংস্থান।
এসময় বাংলাদেশে AI খাতের উন্নয়ন, জাতীয় ডাটা সেন্টার উন্নয়ন এবং স্মার্ট প্রযুক্তি বিস্তারে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার