
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ৭ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পি এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তরুণ খোবাইব (২০) যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় পুলিশের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ আনা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই খোবাইবের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ মোট ৮০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে পৃথক পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার