সোহাগ মিয়া:
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
বর্তমানে তাহমিনা আক্তার আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি সুনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি লাখাই উপজেলার সিংহগ্রামের কৃতি সন্তান।
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং স্টারলেট ফ্যাশন মেকার-এর স্বত্বাধিকারী মহসিন আলমের সহধর্মিণী।
তাহমিনা আক্তারের এ অর্জনে শিক্ষক সমাজসহ স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার