
হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলা চালিয়েছে—এমন অভিযোগের পর ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা সামরিক হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (১২ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যের বরাতে এ খবর প্রকাশ করে ইরান ইন্টারন্যাশনাল।
এর আগে শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে মার্কিন আলোচকদের জন্য সীমিত সময় নির্ধারণ করে দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটনের সামনে বিকল্প পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রয়েছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় জানান, ২৮ ফেব্রুয়ারি মার্কিন বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার প্রতিশোধ নেওয়াকে তিনি জাতীয় দায়িত্ব হিসেবে মনে করেন। তিনি বলেন, এই প্রতিশোধ বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের দিকে বিপুলসংখ্যক মার্কিন ক্ষেপণাস্ত্র তাক করা রয়েছে এবং প্রয়োজন হলে আরও সামরিক শক্তি ব্যবহার করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি তার বিরুদ্ধে কোনো হামলার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার