
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির একটি অংশে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রস্তাব দিয়েছে তেহরান।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওমান প্রস্তাব দিয়েছিল—হরমুজ প্রণালির জাহাজ চলাচলের পথ দুই দেশের আঞ্চলিক জলসীমার মধ্যে সমানভাবে ভাগ করা হবে। অর্থাৎ, নৌপথের ৫০ শতাংশ থাকবে ইরানের জলসীমায় এবং বাকি ৫০ শতাংশ থাকবে ওমানের জলসীমায়।
তবে ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি বলে জানান ঘারিবাবাদি। তার ভাষ্য, তেহরানের প্রস্তাব হলো—হরমুজ প্রণালির ট্রানজিট পথের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া পথের অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওমান এই প্রস্তাবে সম্মতি না দিলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এ কারণে প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার