
ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।
শুরু হয়েছে মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। নানা ধাপ পেরিয়ে প্রতিযোগীদের পৌঁছাতে হবে গ্র্যান্ড ফিনালেতে। আয়োজনের শুরু থেকেই নজরকাড়া সাজসজ্জা ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে সবার দৃষ্টি আকর্ষণ করছেন মাহি। সামাজিক মাধ্যমে ফটোশুটের একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছেন তিনি।
এবার মাহিকে দেখা গেল সমুদ্রপাড়ের মনোরম পটভূমিতে। তাঁর পরনে ছিল হলুদ রঙের ফ্লোর-টাচ গাউন। ফুল স্লিভের আকর্ষণীয় এই গাউনের কোমরের অংশে ছিল পাথরের সূক্ষ্ম কারুকাজ। গায়ে শোভা পাচ্ছিল ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।
এ সময় আরও চার দেশের সুন্দরীর সঙ্গে একই ফ্রেমে ধরা দেন মাহি। তাঁদের মধ্যে রয়েছেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’
আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে এরই মধ্যে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন মাহি।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীতে এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের বড় কোনো সাফল্য আসবে—এমন প্রত্যাশা করছেন দেশবাসী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার