দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের কার্যক্রম নিয়েছে, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ নির্দেশ দেন এবং একই সঙ্গে রুল জারি করেন।
আদালত জানতে চেয়েছেন, হামের প্রাদুর্ভাবের মূল কারণ চিহ্নিত করতে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং আইইডিসিআর-এর সমন্বয়ে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে কি না।
এছাড়া হামের কারণে মারা যাওয়া শিশুদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়েও ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
স্বাস্থ্যসেবা সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং আইইডিসিআর পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে জনস্বার্থে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ জনের।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার