দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, মৃত শিশুদের মধ্যে তিনজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মৃত্যু হয়েছে ৮০ জনের। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে।
এ সময়ের মধ্যে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৭ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৭ হাজার ৮৫৬ জনে।
অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তাদের মধ্যে প্রায় ৪১ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে টিকাদান কমে যাওয়া, ঘনবসতিপূর্ণ এলাকা এবং মৌসুমি সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তারা দ্রুত টিকা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার