
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটে নরওয়ে গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর গুইমারেস, মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনহার একাধিক প্রচেষ্টা নরওয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক রুখে দেন।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে বদলি হিসেবে নামেন এন্দ্রিক। মাঠে নেমেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন এই তরুণ ফরোয়ার্ড। পরে ৬৭তম মিনিটে নেইমার জুনিয়রকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের ৭৯তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। এরপর ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে তাতে হার এড়াতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নরওয়ে। অন্যদিকে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার