
ইরানে হিজাব ছাড়া গান গেয়ে ইউটিউবে কনসার্ট সম্প্রচারের ঘটনায় গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুকাঘাত করা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের আরও চার সদস্যকে।
সোমবার (২৩ নভেম্বর) আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী তাদের এ শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছেন গায়িকার আইনজীবী।
জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি ও তার দলের সদস্যরা ইউটিউবে একটি লাইভ কনসার্ট প্রচার করেন। সেখানে পারাস্তোর মাথায় হিজাব ছিল না। এ ঘটনায় প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন এবং আপত্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে ২০২৫ সালের জুনে আদালত চাবুকাঘাতের নির্দেশ দেন।
উল্লেখ্য, ইরানে নারীদের জন্য জনসমক্ষে হিজাব পরা বাধ্যতামূলক। এর আগে ২০২২ সালে হিজাব না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সূত্র: এএফপি
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার