
নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কয়েকশ মানুষ নিয়ে একটি মিছিলের পরিকল্পনা করা হলেও স্থানীয় কর্তৃপক্ষ সেটি নিষিদ্ধ করে।
মিছিলের অনুমতি না থাকলেও বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন জিনিস ছোড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
পরে ঘোড়া ও কুকুর নিয়ে পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়। তবে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিক্ষোভের আয়োজন করে ডানপন্থী সংগঠন ‘উই আর দ্য পিপল’। বিক্ষোভকারীদের হাতে অভিবাসনবিরোধী বিভিন্ন ব্যানার ও পতাকা দেখা যায়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার